নিয়ম ভেঙে সেন্ট্রাল উইকেটে ভারতের অনুশীলন

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: এবার বাংলাদেশের বিপক্ষে আইসিসির বিমাতাসুলভ আচরণ। ভারতকে বাড়তি সুবিধা দেওয়ার আরও এক নজির গড়ল আইসিসি। ভারত-বাংলাদেশ সুপার এইটের ম্যাচের আগে ভারত অনুশীলন করেছে সেন্ট্রাল উইকেটে। অথচ বাংলাদেশ উইকেট দেখারই সুযোগ পায়নি। উইকেট কেমন হবে, তার উপরই নির্ভর করে ম্যাচের একাদশ, রণকৌশল, কম্বিনেশন- সব কিছু। ম্যাচের আগের দিন স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামের সেন্ট্রাল উইকেটে অনুশীলনের ব্যবস্থা করে দেওয়া হয় টিম ইন্ডিয়াকে। কোহলি-রোহিতরা নেটে ঘেরা জায়গায় অনুশীলন করেন ঠিক সেই পিচে, যেখানে হয়েছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচ। তবে বাংলাদেশ দল উইকেট দেখারই সুযোগ পায়নি। এমনকি এই ম্যাচের আগে টাইগারদের অনুশীলন সেশনও নেই। নেটে সেন্ট্রাল উইকেটের যে পিচে অনুশীলন করেছেন ভারতের ক্রিকেটাররা, তার ঠিক পাশের পিচেই ভারত-বাংলাদেশ ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোহলি-রোহিতরা তাই ম্যাচের উইকেট সম্পর্কে বেশ ভালোভাবেই ধারণা পেয়ে গেলেন। আইসিসির নিয়ম বলছে, সেন্ট্রাল উইকেট বা এর আশপাশে অনুশীলনের সুযোগ পাবে না কোনো দলই। অর্থাৎ, ম্যাচ খেলার জন্য বানানো হয় যে উইকেট সেখানে কোনো দল ব্যাটিং-বোলিং প্র্যাকটিস করতে পারবে না। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগেও একই সুবিধা নিয়েছে টিম ইন্ডিয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code