করোনা ভাইরাসের প্রতিরোধ: আলেমদের নানা মত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ধর্ম গোটা পৃথিবীতে এখন করোনাভাইরাস আতঙ্ক। এক দেশ আরেক দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে । স্কুল-কলেজ ও মাদ্রাসার ক্লাস স্থগিত করা হয়েছে। এতটুকুই নয়, মুসলমানদের প্রাণের জায়গা মক্কা মোকাররমার মসজিদে হারাম ছাড়া সৌদি আরবসহ বিশ্বের অনেক মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজও বন্ধ রাখা হয়েছে।
এ সঙ্কটময় মুহূর্তে মুসলমানদের করণীয় কী হবে, এ সম্পর্কে দেশের কয়েকজন শীর্ষ আলেম কথা বলেছেন।
ভাইরাস বা মহামারী কেন দেখা দেয়? দেশের সর্ববৃহৎ ঈদগাহ কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ’র খতিব, শায়খুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ বলেন, ‘মহামারীর পেছনে বৈষয়িক কারণ যেমন থাকে, তেমনই অভ্যন্তরীণ কিছু কারণও থাকে।
আমরা কোরআন- হাদিসের আলোকে বুঝতে পারি, পৃথিবীতে ব্যাভিচার যখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তখন আল্লাহ তায়ালা এমন এমন মহামারীর প্রাদুর্ভাব ঘটান, যার নামও মানুষ ইতিপূর্বে কখনও শোনেনি।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো সম্প্রদায়ের মাঝে অশ্লীলতার প্রসার ঘটে তখন তাদের মাঝে মহামারী এবং এমন দুর্ভিক্ষ দেখা দেয় যার নমুনা তারা পূর্বপুরুষদের মাঝে দেখেনি। (ইবনে মাজাহ: ৪০১৯)।
কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব ও ঢাকার ফরিদাবাদ মাদ্রাসার মুহতামিম আল্লামা আবদুল কুদ্দুস বলেন, জমিন,পানি, বাতাস ও আগুন- এগুলোর মোকাবেলা পৃথিবীর কেউ করতে পারবে না। কারও হাতে সেই ক্ষমতা দেয়া হয়নি।
তিনি বলেন, এই ভাইরাস বা মহামারীও আল্লাহ তায়ালা প্রদত্ত। তিনি এগুলো রোধ না করলে কেউ তা রোধ করতে পারবে না। কোনো সরকার বা রাষ্ট্রপ্রধানেরও সেই ক্ষমতা নেই। এই জন্য আমাদের প্রাণঘাতী এই করোনাভাইরাসের ব্যাপারে বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে এবং কেউ এতে আক্রান্ত হয়ে গেলে ধৈর্যধারণ করতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code