করোনা: ভারতে একদিনে মৃত্যু ও সুস্থতার নতুন রেকর্ড

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ভারতে গত ২৪ ঘণ্টায় ৯৩ হাজার ৩৩৭ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তবে দেশটিতে গত একদিনে রেকর্ড ৯৫ হাজার ৮৮০ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। শনিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে রেকর্ড এক হাজার ২৪৭ জন মারা গেছেন। ভারতে এ পর্যন্ত ৫৩ লাখ ৮ হাজার ১৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ভারতে এ পর্যন্ত মারা গেছেন ৮৫ হাজার ৬১৯ জন। এছাড়া দেশটিতে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪২ লাখের বেশি মানুষ।

Manual8 Ad Code

সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের দিক দিয়ে বিশ্ব তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে ভারত। এ তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code