করোনা ভ্যাকসিন গ্রহণের অনুমতি পেলো চীনা সেনাবাহিনী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: চীনা কোম্পানি ক্যানসিনো’র করোনা ভ্যাকসিন সেনা সদস্যদের ব্যবহারের অনুমতি দিয়েছে চীনের সামরিক বাহিনী। সোমবার হংকংভিত্তিক কোম্পানিটি এই তথ্য জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ও কোম্পানি প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা উদ্ভাবনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। চীনের উহানে প্রথম ছড়ানো ভাইরাসটিতে বিশ্বের এক কোটির বেশি মানুষ আক্রান্ত ও পাঁচ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃত ১৭টি ভ্যাকসিন ক্যান্ডিডেটের মধ্যে অর্ধেকের বেশি চীনা কোম্পানি বা ইনস্টিটিউটের। স্টক এক্সচেঞ্জে দাখিল করা নথিতে ক্যানসিনো উল্লেখ করেছে, চীনা সামরিক ভ্যাকিসনটি ক্লিনিক্যাল ট্রায়ালে নিরাপদ এবং নভেল করোনাভাইরাসে সৃষ্ট রোগ প্রতিরোধের সম্ভাবনা হাজির করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code