করোনা মহামারি নিয়ন্ত্রণে আনার দাবি কিউবার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

টানা ৮ দিন কোভিড-১৯ এ কারও মৃত্যু না হওয়ায় করোনাভাইরাস মহামারি ‘নিয়ন্ত্রণে এসেছে’ দাবি করলেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল।

কিউবার রাষ্ট্রপ্রধানের এই ঘোষণা আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে লকডাউন শিথিলের পথ দেখাচ্ছে।

Manual4 Ad Code

১ কোটি ১২ লাখ মানুষের দেশে এ পর্যন্ত ২ হাজার ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৮৩ জন। এক হাজার ৮৬২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, করোনা রোগী আছে আর মাত্র ২৪৪ জন।

Manual7 Ad Code

তবে ২৮ মে থেকে নতুন সংক্রমণের হার কিছুটা বেড়েছে। তাই এখনই দেশবাসীকে আত্মতৃপ্তিতে না ভুগতে পরামর্শ দিলেন দিয়াজ-কানেল, ‘কী করে অবশিষ্ট সংক্রমণ দূর করতে পারবো সেদিকে আমাদের পুরো মনোযোগ দিতে হবে। কারণ কোনো প্রতিষ্ঠানের অযোগ্যতা ও দুর্বল কার্যকারিতার কারণে আবার সংক্রমণ ফিরে আসতে পারে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code