বিশ্বে আক্রান্ত ১৪ কোটি ৯৩ লাখ, মৃত্যু সাড়ে ৩১ লাখ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual8 Ad Code

সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৪ কোটি ৯৩ লাখ ২৮ হাজার ৮৫৮ জন এবং মারা গেছে ৩১ লাখ ৪৮ হাজার ৭৮১ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১২ কোটি ৬৯ লাখ ৮২ হাজার ১৩৭ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৯১ লাখ ৯৭ হাজার ৯৪০ জন।

Manual3 Ad Code

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার দুই শতাংশ। বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে এক লাখ ১১ হাজার ২৩৪ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ২৯ লাখ ২৭ হাজার ৯১ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৮৭ হাজার ৩৮৪ জন।

Manual8 Ad Code

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, ব্রিটেন, ইতালি, স্পেন ও জার্মানি।

ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৬৩৭ জন এবং মারা গেছে দুই লাখ এক হাজার ১৬৫ জন।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন লাখ ৬২ হাজার ৯০২ জন এবং মারা গেছে তিন হাজার ২৮৫ জন। এর আগের দিন ২৬ এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছে তিন লাখ ১৯ হাজার ৪৩৫ জন এবং মারা গেছে দুই হাজার ৭৬৪ জন।

Manual3 Ad Code

ভারতের পরের অবস্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত হয়েছে এক কোটি ৪৪ লাখ ৪৬ হাজার ৫৪১ জন এবং মারা গেছে তিন লাখ ৯৫ হাজার ৩২৪ জন

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code