জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র শাখার মানববন্ধন

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট :  জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে পার্টির যুক্তরাষ্ট্র শাখা ২৬ মে সমবার সন্ধ্যায় নিউইয়র্কের জ‍্যাকসন হাইটসে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ এ বার ভূঁইয়া, উপদেষ্টা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা তোফায়েল চৌধুরী, সহ-সভাপতি এস এম ইকবাল, সহ-সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান অনিক, সহ-সভাপতি নুর ইসলাম বর্ষন, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য আব্দুন নুর, যুব সংহতির সভাপতি ও কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আব্দুল কাদির লিপু, জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ কাদের, দপ্তর সম্পাদক শক্তি গুপ্তা, সহ প্রচার সম্পাদক রুবেল আহমেদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক ডারাব জুলহাস, জাতীয় সেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য মিজান খান, জাতীয় পার্টি হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান শাহ মোহাম্মদ আবদাল, শ্রম বিষয়ক সম্পাদক এ এস এন রুবেল, সহ শ্রম সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ। মানববন্ধনে জাতীয় পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা -তুলে নাও, নিতে হবে, জি এম কাদের এগিয়ে চলো-আমরা আছি তোমার সাথে, শ্লোগান শ্লোগানে মুখরিত করে এবং বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও পোস্টার প্রদর্শন করে।

Manual3 Ad Code

Desk: K

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code