করোনা মোকাবেলায় আরও ৩৩ কোটি টাকা দিচ্ছে অস্ট্রেলিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ  করোনা মোকাবেলায় বাংলাদেশকে আরও ৩৩ কোটি টাকা দিচ্ছে অস্ট্রেলিয়া। গতকাল শনিবার (২২ মে) দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যারাইস পেইন এ ঘোষণা দেন। ঢাকায় অস্ট্রেলিয়া দূতবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual5 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অর্থ দেওয়া হবে বাংলাদেশে করোনা মোকোবেলায় সক্রিয় আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রিসেন্টকে। এ অর্থ দিয়ে সংস্থাটি করোনা রোগীর সেবায় জরুরি অক্সিজেন ও এ সংশ্লিষ্ট বিভিন্ন চিকিৎসা সামগ্রী ক্রয় করবে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্যা রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির (আইএফআরসি) মাধ্যমে এই তহবিল সরবরাহ করবে অস্ট্রেলিয়া। করোনা মোকাবিলায় অক্সিজেনসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি কিনতে ও বিতরণ করতে এই অর্থ ব্যবহার হবে।

Manual2 Ad Code

গত বছর ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, করোনা সচেতনতা প্রচারণা এবং জরুরী খাদ্য ও আয় সহায়তা দিতে বাংলাদেশকে ৫০ লাখ ৭০ হাজার অস্ট্রেলিয়ান ডলার দেওয়ার ঘোষণা দিয়েছিল দেশটি।

Manual6 Ad Code

অস্ট্রেলিয়া হাইকমিশন জানায়, বিশ্বব্যাপী নিরাপদ ও কার্যকরভাবে করোনা টিকা সরবরাহ বৃদ্ধি করতে অস্ট্রেলিয়া কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে কোভ্যাক্সকে আট কোটি অস্ট্রেলিয়ান ডলারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর সুবিধা বাংলাদেশও পাবে।

অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুয়ার বলেন, ‘বাংলাদেশের পুরনো বন্ধু হিসেবে অস্ট্রেলিয়া করোনার বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ। যেন আমাদের এ অঞ্চল নিরাপদ, স্থিতিশীল, সমৃদ্ধ ও সহিষ্ণু থাকতে পারে। এ মহামারি মোকাবিলায় অস্ট্রেলিয়া ও আমাদের অংশীদাররা বাংলাদেশের সঙ্গে আছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code