ধর্মীয় অনুভূতিতে আঘাত শাস্তিযোগ্য অপরাধ : প্রধান বিচারপতি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্টঃ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ধর্ম ও নিরাপত্তার অধিকার সব মানুষেরই সমান। আইনের বিচারে সব ধর্মই সমান মর্যাদা সম্পন্ন। তাই ধর্ম অবমাননা বা ধর্মীয় অনুভূতিতে আঘাত শাস্তিযোগ্য অপরাধ।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ভবনে আয়োজিত বিজয়া পুনর্মিলনী-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Manual7 Ad Code

হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ধর্ম মানুষের দৈনন্দিন জীবনে পথ দেখাতে সাহায্য করে। এটি আধ্যাতিকতার পরিপূর্ণতাও দান করে। সংবিধান অনুসারে এ দেশের সব মানুষের ধর্ম ও নিরাপত্তার অধিকার সমান।

Manual2 Ad Code

প্রধান বিচারপতি বলেন, ধর্মের জন্য সব থেকে বিপজ্জনক বিষয় হলো অজ্ঞতা। এ অজ্ঞতাই মানুষের সঙ্গে মানুষের বিভেদ তৈরি করে। প্রত্যেক ধর্মের মানুষ যদি নিজ নিজ ধর্মগ্রন্থ সঠিকভাবে খোলা মন নিয়ে পাঠ করে, ধর্মীয় বিধানগুলো পূর্ণ হৃদয়াঙ্গম করে, তাহলে অজ্ঞতার অন্ধকার কেটে যাবে। এতে ধর্মীয় বাণী ও ধর্মের উন্মেষ জাগ্রত থাকবে।

Manual7 Ad Code

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকিরের সভাপতিত্বে, অ্যাডভোকেট দীপায়ন চন্দ্র সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমান প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code