রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পোয়াবারো সৌদি-আমিরাতের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেন যুদ্ধ ও নিষেধাজ্ঞার কারণে রুশ জ্বালানি পণ্য থেকে ইউরোপ মুখ ঘুরিয়ে নেওয়ার পর হন্য হয়ে নতুন বাজার খুঁজছিল মস্কো। অনুসন্ধানে এক অপ্রত্যাশিত বাজার পেয়ে যায় তারা। সেটি হলো তেলসমৃদ্ধ পারস্য উপসাগরীয় কয়েকটি দেশ।

ইউক্রেনে যুদ্ধের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞায় নিয়মিত ক্রেতাদের অনেকাংশকে হারায় রাশিয়া। নতুন ক্রেতাকে আকৃষ্ট করতে রাশিয়া সস্তায় তেল বিক্রি শুরু করে। সুযোগ পেয়ে তা হাতছাড়া করেনি মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। তেল কোম্পানির কর্মকর্তা ও এই খাতের বিশ্লেষকরা বলছেন, দেশ দুটি সস্তায় তেল পাওয়ার সুযোগটি পুরোপুরি কাজে লাগায়।

Manual1 Ad Code

মার্কিন আপত্তির পরও উপসাগরীয় দেশগুলো ছাড়মূল্যে পাওয়া রুশ জ্বালানি পণ্য কিনে অভ্যন্তরীণ ব্যবহারে কাজে লাগাচ্ছে। এই ব্যবহারের মধ্যে রয়েছে নিজেদের প্রয়োজন ও শোধন কাজ। আর নিজেদের উৎপাদিত তেলজাত পণ্য রফতানি করছে বিভিন্ন দেশে। এতে তাদের মুনাফা বাড়ছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code