বাড়বে বিদ্যুৎ উৎপাদন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে। অনেক দিন পর দেশের সর্বোচ্চ বিদ্যুৎ ঘাটতির পরিমাণ চার অঙ্কের ঘর থেকে তিন অঙ্কে নেমে এসেছে। দিন ও রাতের বেশিরভাগ সময় লোডশেডিংয়ের পরিমাণ ঘণ্টাপ্রতি ৪০০ মেগাওয়াটের নিচে নেমে এসেছে।
বিদ্যুৎ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসে। কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে বেশি বিদ্যুৎ উৎপাদন হওয়ায় পরিস্থিতি স্বস্তিদায়ক হয়ে আসছে।

সকাল ৬টায় দেশের বিদ্যুৎ চাহিদা ছিল ১১ হাজার ২৫০ মেগাওয়াট। এসময় উৎপাদন হয়েছে ১০ হাজার ৮৭৫ মেগাওয়াট। ঘাটতি ছিল মাত্র ৩৫৮ মেগাওয়াট। সকাল ৭টায় দেশের বিদ্যুৎ চাহিদা ১১ হাজার ৩২০ মেগাওয়াটের স্থলে উৎপাদন ছিল ১০ হাজার ৯১৯ মেগাওয়াট। ওই সময় ঘাটতি ছিল ৩৯০ মেগাওয়াট।

Manual2 Ad Code

সকাল ৮টায় ৩০১ মেগাওয়াট, ৯টায় ৩৩৬ মেগাওয়াট, ১০টায় ২৯৪ মেগাওয়াট, ১০টায় ২৩১ মেগাওয়াট, ১১টায় ১৬২ মেগাওয়াট, ১২টায় ১৭৩ মেগাওয়াট, দুপুর ১টায় ১৮৯ মেগাওয়াট, ২টায় ২৫০ মেগাওয়াট লোডশেডিং হয়েছে।

Manual7 Ad Code

বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, আদানির ভারতীয় বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট চালু হওয়ায় কয়লা চালিত বিদ্যুতের সরবরাহ বেড়েছে। অন্যদিকে বৃষ্টির কারণে বিদ্যুতের চাহিদা কমে এসেছে। দুইয়ে মিলে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code