করোনা: দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৭০, নতুন শনাক্ত ১২৫১

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ২১ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৯ জন ঢাকার ভেতরের ও ১২ জন ঢাকার বাইরের। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৭০ জনে।

Manual6 Ad Code

মঙ্গলবার (১৯ মে) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Manual2 Ad Code

বুলেটিনে আরো বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে মোট ৪২টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৯১টি নমুনা সংগ্রহ করা হয় এবং ৮ হাজার ৪৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আরো ১ হাজার ২৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ১২১ জনে।

Manual8 Ad Code

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আরো ৪০৮ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯৩ জনে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code