করোনা: স্পেনে ‘বাধ্যতামূলক‘ মাস্ক পড়ার নির্দেশ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তাররোধ করতে স্পেনে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। দেশটির মানুষজনকে বাধ্যতামূলক মাস্ক পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে যেসব স্থানে একজন থেকে আরেকজনের দুই মিটার দূরত্ব নিশ্চিত করা সম্ভব নয় সেখানে অবশ্যই মাস্ক পরতে হবে।

Manual8 Ad Code

বুধবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই নির্দেশনা জারি করেছে। ছয় বছরের বেশি বয়সী সবাইকে নতুন এই নির্দেশনা মেনে চলতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়। তবে শারীরিক প্রতিবন্ধী বা শ্বাসকষ্টের সমস্যা আছে এমন লোকজন এই আওতার বাইরে থাকবে। নাক এবং মুখ ঢেকে রাখা যায় এমন যে কোনো ধরনের মাস্ক পরার অনুমতি দেওয়া হয়েছে।

গত ১৪ মার্চ দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়। প্রায় চার দফা জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়। দেশটিতে প্রায় ১০ সপ্তাহ ধরে জরুরি অবস্থা জারি রয়েছে। দেশটিতে নতুন করে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে।

Manual4 Ad Code

স্পেনের জরুরি অবস্থা নিয়ে দেশটির সরকারি কর্মকর্তাদের সঙ্গে আজ বৈঠকে বসার কথা রয়েছে প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজের।

Manual5 Ad Code

 

দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৮ হাজার ৮০৩। এর মধ্যে মারা গেছে ২৭ হাজার ৭৭৮ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ১ লাখ ৯৬ হাজার ৯৫৮টি। তবে ৫৪ হাজার ৬৭ জনের অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে স্পেন। সিএনএন, এবিসি, আনাদুলু।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code