কর্মস্থল ত্যাগ করতে পারবেন না সরকারি চাকরিজীবীরা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual3 Ad Code

আগামী ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবারও কঠোর বিধিনিষেধ কার্যকর করবে সরকার। এ সময়ে অফিস বন্ধ থাকলেও সরকারি কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছে সরকার।

বুধবার (১৪ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই নির্দেশনা দিয়ে সব সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বিধিনিষেধ আরােপকালীন সচিবদের অধীনস্থ বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সকল দফতরের সরকারি কর্মচারীকে কর্মস্থলে উপস্থিত থাকা এবং তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার প্রয়ােজনীয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Manual1 Ad Code

এর আগে মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে বিধিনিষেধ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code