কলারের সেবা নবায়নে বিটিআরসির না

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: দেশে ট্রু কলার, হুজকল, হাইয়া ইত্যাদির মতো ওয়্যারলেস কলার আইডি (ডব্লিউসিআইডি) সেবার অনাপত্তিপত্র নবায়নের বেলায় আপত্তি জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। ওয়্যারলেস কলার আইডি (ডব্লিউসিআইডি) নামে এই সেবা দেওয়ার জন্য অনুমোদন পায় দেশীয় প্রতিষ্ঠান এনরিচ টেকনোলোজি বাংলাদেশ। এই সেবা দেওয়ার জন্য প্রতিষ্ঠানটি ২০২০ সালে অনাপত্তি গ্রহণ করে। যদিও আজ অবধি প্রতিষ্ঠানটি ওয়্যারলেস কলার আইডি (ডাব্লিউসিআইডি) সেবা চালু করতে পারেনি।

Manual2 Ad Code

অনাপত্তিপত্রের নবায়ন ও ট্যারিফ অনুমোদনের জন্য বিটিআরসিতে আবেদন করলে আপত্তি ওঠে কমিশনের বিভিন্ন পক্ষ থেকে। বিটিআরসির একটি কমিশন বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে। আলোচনায় কয়েকটি বিষয় উঠে আসে। অনাপত্তিপত্র নবায়ন করলে বা না করলে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে। ফলে বিষয়টি (অনাপত্তিপত্র) যাতে নতুন ধরনের কোনও জটিলতা তৈরি করতে না পারে সেকারণে ওয়্যারলেস কলার আইডি (ডব্লিউসিআইডি) সেবা পুনরায় নবায়নের বেলায় আরও সময় নিয়ে আলোচনার জন্য বিষয়টি তুলে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code