কলেজ প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

বিশেষ প্রতিবেদন: ২০১০ সালের রুগ্ন প্রকল্প শেষ না করে মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পোস্ট গ্র্যাজুয়েট কলেজ প্রকল্প থেকে সম্প্রতি এই প্রস্তাব পাঠানো হয়। কেনাকাটার প্রস্তাবে মন্ত্রণালয়ের নির্দেশনা ও বিধিমালা মানা হয়নি। প্রস্তাব ওপেন টেন্ডার মেথড (ওটিএম) বা উন্মুক্ত দরপত্রের বদলে সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনাকাটার কথা উল্লেখ করা হয়েছে। শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে জেলা সদরে অবস্থিত সরকারি পোস্ট গ্র্যাজুয়েট কলেজসমূহের উন্নয়ন (২য় সংশোধিত)’  প্রকল্পে গত বছরের ৫ হাজার ২০০ টাকা দরে কেনা একটি হাইবেঞ্চের দরপ্রস্তাব এবার এসে দাঁড়িয়েছে প্রায় ১১ হাজার ৩৭০ টাকা।

Manual2 Ad Code

হিসেবে অনুযায়ী প্রতিটি হাইবেঞ্চ ৫ হাজার ৮০০ টাকা বেশি।  একইভাবে সিটবেঞ্চ, টেবিল, চেয়ার ও আলমিরাতেও বেশি ব্যয় ধরা। প্রতিযোগিতামূলক পদ্ধতি ওপেন টেন্ডার মেথডের (ওটিএম) এর বদলে ডিরেক্ট প্রকিউরম্যান্ট মেথড (ডিপিএম) বা সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনাকাটার প্রস্তাব করা হয়েছে। এই পদ্ধতিতে অপচয় ও দুর্নীতির সুযোগ থাকে বেশি।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code