২৬ মে পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়তে পারে ‘যশ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ  ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে আগামী ২৬ মে সকালে আছড়ে পড়তে পারে বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড় ‘যশ’। এছাড়া উপকূলীয় তিন জেলা দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় ক্ষতির আশঙ্কা রয়েছে।

Manual1 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় মোকাবিলায় সব রকম প্রস্তুতি গ্রহণ করেছে রাজ্য সরকার। বুধবারের পর বৃহস্পতিবারও নবান্নে কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেন, একদিকে করোনাভাইরাসের দুর্যোগ অন্যদিকে কখনো আম্ফান কখনো সুনামি কখনো যশ। একটা সিরিয়াস দুর্যোগ আসছে। তার জন্য যা যা করার আমরা করেছি। সব জেলার জেলাশাসককে সতর্ক করা হয়েছে। সুন্দরবন ও দিঘার উপকূলবর্তী এলাকার কাছাকাছি সবাইকে সতর্ক করা হয়েছে। সরকার থেকে যা যা করার, ডিজাস্টার ম্যানেজমেন্টের থেকে যা যা করার সব করবে। আমি নিজে কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছি। আবারও করব।

Manual8 Ad Code

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী শনিবার (২২ মে) উত্তর আন্দামান সাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যা ২৪ মে নাগাদ ঘূর্ণিঝড় যশে পরিণত হবে। উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে তা ২৬ মে সকালের দিকে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়তে পারে।

Manual5 Ad Code

আলিপুর আবহাওয়া দফদরের পূর্বাঞ্চলীয় কর্মকর্তা গণেশচন্দ্র দাস জানান, নিম্নচাপই হোক কিংবা ঘূর্ণিঝড়, প্রতিনিয়ত তা অবস্থান পরিবর্তন করতে পারে। আগামী শনিবার উত্তর আন্দামান সাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যা ২৪ মে নাগাদ ঘূর্ণিঝড় যশে পরিণত হবে। এটি ২৬ মে বাংলা ও ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code