গোয়ালন্দ বন্যায় তলিয়ে গেছে বাদাম

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

গোয়ালন্দ (রাজবাড়ী) :
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর বিভিন্ন চরের বাদাম ক্ষেত তলিয়ে গেছে। এতে করে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। সামুুদ্রিক ঘুর্ণিঝড় আম্ফানের প্রভাবে সৃষ্ট জলোচ্ছাস থেকে পদ্মা নদীতে পানি বৃদ্ধি পেলে এ ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্থ কৃষকেরা অপরিপক্ক বাদাম পানির নীচ থেকে তুলে আনছেন। উত্তোলিত বাদাম অনেক কষ্টে গাছ থেকে ছাড়ানোর পর রোদে শুকিয়ে বাজারে নিলেও ভাল দাম পাওয়া যাচ্ছে না।
উপজেলার উজানচর ইউনিয়নের চর কর্নেশন এলাকার কৃষক আলাউদ্দিন সরদার বলেন, তিনি এ চরে ৭ বিঘা জমিতে বাদামের চাষ করেছিলেন। কিন্তু হঠাৎ করে অসময়ে নদীতে পানি বেড়ে তার অন্তত ৪ বিঘা জমির বাদাম তলিয়ে গেছে। পানির নীচ থেকেই অপরিপক্ক অবস্থায় বাদাম গাছগুলো তুলে অনেক কষ্টে যতোটা সম্ভব বাদাম সংগ্রহের চেষ্টা করছি। বাদাম চাষে এবার তাদের লোকসান হবে বলে তিনি জানান।
দৌলতদিয়া ইউনিয়নের বাহির চর এলাকার কৃষক হেকমত আলী বলেন, তিনি কুশাহাট চরে ৩ বিঘা জমিতে তিনি বাদামের চাষ করেছিলেন সবগুলো বাদাম তলিয়ে গেছে। তলিয়ে যাওয়া বাদাম তুলে আনতে যে খরচ হয়েছে বাদাম বিক্রি করে সে খরচই উঠবে না। উৎপাদন খরচ পুরোটাই লোকসান।
গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা শিকদার মো. মোহায়মেন আক্তার জানান, গোয়ালন্দ উপজেলার ১২০ হেক্টর জমিতে বাদামের চাষ করা হয়েছে। বেশির ভাগ বাদাম চাষ হয়েছে পদ্মা নদীর বিভিন্ন চর এলাকায়। সম্প্রতি হঠাৎ করে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় অন্তত ১৫ হেক্টর জমির বাদাম তলিয়ে যায়। পুরোপুরি নষ্ট হয়ে গেছে ৪ হেক্টর জমির বাদাম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code