কসবায় তৃতীয় লিঙ্গের ১৪ জনকে খাদ্যসামগ্রী বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) :
কসবা পৌর শহরে বসবাসকারী তৃতীয় লিঙ্গের ১৪ জন সদস্যের মাঝে গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আনিসুল হক এমপি’র অর্থায়নে উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাউসার ভুইয়া জীবন এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, পৌর কাউন্সিলর আবু জাহের, কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code