কাঁচা আমের টক-মিষ্টি আমতা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আম দিয়ে মুখরোচক আমসত্ত্ব বানিয়ে ফেলতে পারেন। সারা বছর রেখে খাওয়া যাবে মজাদার আমসত্ত্ব। জেনে নিন কীভাবে বানাবেন।

Manual5 Ad Code

১ কেজি আম ছোট টুকরা করে কেটে এক কাপ পানি দিয়ে সেদ্ধ করে নিন। একদম নরম হয়ে গেলে ব্লেন্ড করে করুন মিহি করে। বাড়তি কোনও পানি দেবেন না। মিশ্রণটি প্যানে ঢেলে নিন। ২ টুকরো দারুচিনি, স্বাদ মতো মরিচের গুঁড়া, ১ চা চামচ ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো চিনি ও লবণ মিশিয়ে নাড়তে থাকুন।

Manual4 Ad Code

ঘন জেলির মতো হয়ে গেলে গরম থাকা অবস্থাতেই ছড়ানো ট্রেতে ঢেলে সমান করে নিন। তেল ব্রাশ করে নেবেন ঢালার আগে, তাহলে সহজে উঠিয়ে ফেলা যাবে। চুলার নিচে বা পাশে রেখে শুকান। তিন থেকে চারদিন পর্যন্ত সময় লাগতে পারে। চাইলে কড়া রোদে শুকাতে পারেন কিংবা ওভেনেও শুকানো যায়। ওভেনে শুকাতে চাইলে একদম কম তাপমাত্রায় শুকাতে হবে। শুকিয়ে গেলে পিস করে কেটে মুখবন্ধ পাত্রে রেখে দিন। রুম টেম্পারেচারে ৭ মাস পর্যন্ত ভালো থাকবে। ফ্রিজে রেখে দিলে খেতে পারবেন এক থেকে দেড় বছর পর্যন্ত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code