কাঁদছে দর্শক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: ওটিটি আর সিনেমার জোয়ারে রমরমা নাটকের বাজার অনেকটাই চাপা পড়ে গেছে। অনেক দিন হলো, তেমন কোনও নাটক আলোচনায় আসছে না। তবে দুদিন ধরে খানিকটা চমকে দিলো একটি নাটক। যেটার নাম ‘কলিজার আধখান’।

‘নাটকটা দেখে সত্যি চোখে পানি চলে এলো। যার সন্তান নেই, সে বোঝে সন্তান না থাকার যন্ত্রণা কতটা বেদনাদায়ক’; ‘নাটকটা দেখে অনেক কেঁদেছি’; ‘সত্যি নাটকটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না’- এমন হাজারও মন্তব্যে ভরে গেছে নাটকটির ইউটিউব কমেন্ট বক্স।

Manual7 Ad Code

মুহাম্মদ মিফতাহ আনানের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই নাটক গত ১ সেপ্টেম্বর সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে। এরপরই দর্শক হুমড়ি খেয়ে পড়ছে এটি দেখার জন্য। মাত্র দুই দিনেই এর ভিউ ছাড়িয়েছে ২৪ লাখ। ৩ সেপ্টেম্বর এটি অবস্থান করছে বাংলাদেশের ইউটিউব ট্রেন্ডিংয়ের তৃতীয় স্থানে। আর নাটক হিসেবে এর অবস্থান দ্বিতীয়।

Manual4 Ad Code

নাটকটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও তানজিন তিশা। সন্তান না হওয়া এক দম্পতির করুণ গল্প আবর্তিত হয়েছে এতে। যেখানে রয়েছে সামাজিক বার্তাও।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code