হিন্দি ছবির আমদানির অনুমতি দিলো মন্ত্রণালয়

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: অবশেষে বিজয়ের মালা তাদের গলাতেই উঠলো, যারা দেশের সিনেমা ও প্রেক্ষাগৃহ বাঁচানোর লড়াইয়ে হিন্দি সিনেমা আমদানি করার জোর দাবি জানিয়ে আসছিলেন।

Manual2 Ad Code

সোমবার (১০ এপ্রিল) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই মর্মে একটি প্রজ্ঞাপন জারি করে সংশ্লিষ্টদের বরাবর। উপসচিব মো: সাইফুল ইসলাম স্বাক্ষরিত এই অনুমতিপত্রে জানানো হলো, সাফটা ভুক্ত দেশ হতে উপমহাদেশীয় ভাষায় নির্মিত ১০টি ছবি বছরে আমদানি করা যাবে। বিপরীতে সমান সংখ্যক বাংলাদেশী ছবি রফতানি করতে হবে।

তবে সেটি আপাতত দুই বছরের জন্য পরীক্ষামূলকভাবে অনুমতি দেওয়া হলো। যা আমদানি ও রফতানি করতে পারবেন বাংলাদেশের বৈধ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশকগণ।

Manual8 Ad Code

অনেকের বিরোধিতার পরেও মন্ত্রণালয় কেন ভারতীয় তথা উপমহাদেশীয় ছবি আমদানির অনুমতি দিয়েছে, সেই ব্যাখ্যাও পাওয়া গেছে বাংলা ট্রিবিউন-এর হাতে আসা এই প্রজ্ঞাপনে। যেখানে বলা হয়, সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আবেদনের প্রেক্ষিতে তথ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে মতামত চাওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয় সেই আবেদনে ইতিবাচক সাড়া দেয়। মূলত সেই সূত্রেই ১০ এপ্রিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে চলচ্চিত্র আমদানি ও রফতানির এই সিদ্ধান্ত পাঠায় বিএফডিসি-সহ সিনেমা সংশ্লিষ্ট দফতরগুলোতে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code