কাউকে বোন ডাকলে তার সঙ্গে দেখা দেওয়া যাবে?

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট:

মুমিন-পুরুষ হোক কিংবা নারী- তারা একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ। আল্লাহ তাআলা বলেন, মুমিনরা তো পরস্পর ভাই-ভাই। (সূরা হুজুরাত ১০)

Manual5 Ad Code

এই আয়াত থেকে বুঝা যায়, মুমিন পুরুষ মুমিন নারীকে ‘বোন’ কিংবা মুমিন নারী মুমিন পুরুষকে ‘ভাই’ বলে সম্বোধন করতে পারবে।

Manual7 Ad Code

তবে এই সম্বোধন দ্বারা আপন বোনের মত কিংবা আপন ভাইয়ের মত মাহরাম মনে করা যাবে না এবং এর কারণে তার সঙ্গে দেখা-সাক্ষাৎ, অপ্রয়োজনীয় কথাবার্তা ইত্যাদি জায়েয হয়ে যাবে না।

কেননা, আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আল্লাহকে ভয় কর, তবে পরপুরুষের সঙ্গেকোমল ও আকর্ষনীয় ভঙ্গিতে কথা বলো না, ফলে সেই ব্যক্তি কুবাসনা করে, যার অন্তরে ব্যাধি রয়েছে তোমরা সঙ্গত কথাবার্তা বলবে। (সূরা আহযাব ৩২)

Manual5 Ad Code

মাহরাম আরবি শব্দ। এটি আরবি হারাম শব্দ থেকে এসেছে। ইসলামি পরিভাষায় যাদের বিয়ে করা হারাম বা অবৈধ এবং দেখা করা বা দেখা দেয়া জায়েজ বা বৈধ, তাদের মাহরাম বলা হয়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code