কাউন্সিলর আজাদ রাজা জিসি হাই স্কুলের সভাপতি নির্বাচিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ  সিলেটের প্রাচীনতম বিদ্যাপীট রাজা জিসি হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের টানা চারবারের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

Manual8 Ad Code

আজ বৃহস্পতিবার (২৫ জুন) প্রিজাইডিং অফিসার ও সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ অভিভাবক সদস্য সনুওয়ার খানের প্রস্তাব ও উপস্থিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দের সর্বসম্মত সমর্থনে কাউন্সিলর আজাদুর রহমান আজাদকে সভাপতি নির্বাচিত করা হয়। সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ সিদ্ধান্ত অনুমোদন করেছে। স্কুলের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি ও শিক্ষা বোর্ডের আনুষাঙ্গিক কাগজপত্রে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সভাপতি ও সচিব বাধ্যতামূলক।

স্কুল ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য হলেন, শিক্ষানুরাগী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ বেলাল উদ্দিন, শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ মানিক খান, শ্রীমতি বর্না চক্রবর্তী ও গাওসিয়া চৌধুরী। অভিভাবক সদস্যরা হলেন, দিবাকর দত্ত, সনুওয়ার খান, নাসির উদ্দিন, হীরা মিয়া ও অনুফা হক। পদাধিকার বলে সচিব স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মুমিত।

Manual7 Ad Code

উল্লেখ্য, কাউন্সিলর আজাদ এর আগে রাজা জিসি হাই স্কুলের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য ছিলেন। এছাড়াও তিনি সিলেট চান্দুশাহ জামেয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন দীর্ঘদিন। বর্তমানে নগরের সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code