কাঠালিয়া শোকের মাসে বঙ্গবন্ধু’র ম্যুরাল উম্মোচন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

 

কাঠালিয়া (ঝালকাঠি) :
ঝালকাঠির কাঠালিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ম্যুরাল প্রতিকৃতির ফলক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে ভিডিও কনফারেনন্সের মাধ্যমে ফলকের উদ্ভোধন করেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, ১৪ দলীয় জোটের মুখপাত্র ও সমস্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।

Manual5 Ad Code

উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনিরের সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার, উপজেলা নির্বািহী অফিসার সুফল চন্দ্র গোলদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, ঝালকাঠি পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, উপজেলা স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুজ্জামান, উপজেলা যুবলীগ সভাপতি ফাইজুল আলম সিদ্দিকি ফিরোজ, ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন ফরাজী, শিশির চন্দ্র দাস, মো. আমিরুল ইসলাম ফোরকান সিকদার, মো. রবিউল ইসলাম কবির সিকদার, মো. মাহমুদ হোসেন রিপন, মো. কামরুজ্জামান লিটন নকীব, বিআরডিবি চেয়ারম্যান মো. কাওসার আহম্মেদ জেনীভ সিকদারসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

Manual1 Ad Code

ফলক উন্মোচনের পর বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের রুহের মাকফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ স্তম্ভে ব্যবহার করা হয়েছে টেরিকোঠা টাইলস। এতে রয়েছে ১৯৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র স্বাধিকার আন্দোলন এবং মহান মুক্তিযোদ্ধের খন্ডচিত্র। আগমী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে উপজেলা প্রশাসনসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান এ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code