কাতারে মরহুম সালাউদ্দিনে স্মরণে দোয়া মাহফিল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: কাতারে রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সবজি মার্কেট মিষ্টি মেলা রেস্টুরেন্টে স্মরণ সভা ও দোয়া করেছে দলটি।

Manual7 Ad Code

সংগঠনের সভাপতি ফজল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতার বিএনপির সভাপতি মোঃ আবু ছায়েদ। এতে প্রধান বক্তা ছিলেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।

Manual3 Ad Code

সাধারণ সম্পাদক মোহাম্মদ তৈয়ব এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ নাছের, কাতার বিএনপির সহসভাপতি ইসমাইল মনসুর,যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার মিশু,বাবুল গাজী, মহিউদ্দিন কাজল,আইনুর কবির বাবু, মোঃ আলী, জাকারিয়া চৌধুরী, রাহেল মাহমুদ, লোকমান আকবর, মোঃ মামুন, সাইফুল সাহেদ, আনোয়ার তৌকির,সাফি, সাদ্দামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

পরে মরহুমের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করে কাতার বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক বাবুল গাজী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code