কাতার বিশ্বকাপ নিয়ে প্রশ্ন তুলেছেন পর্তুগিজ মিডফিল্ডার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: বিশ্বকাপের আয়োজক ঘোষণার পর থেকেই কাতারকে নিয়ে নানা সমালোচনা। টুর্নামেন্ট শুরুর ৬ দিন বাকি থাকতেও সেটা থেমে নেই। সমকামিতার বিরুদ্ধে দেশটির অবস্থানসহ মানবাধিকার ইস্যু এবং অভিবাসী শ্রমিকদের মৃত্যুতে তাদের নিয়ে নেতিবাচক আলোচনা থেমে নেই। তার সঙ্গে যোগ হয়েছে টুর্নামেন্টটির সময়সূচি। পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ তাই প্রশ্ন তুলেছেন কাতার বিশ্বকাপ নিয়ে।

Manual1 Ad Code

বিশ্বকাপ এবারই প্রথম শীতকালে অনুষ্ঠিত হচ্ছে। কাতারের গরমের কথা মাথায় রেখেই ভিন্ন সূচিতে শুরু হচ্ছে বিশ্বকাপ। আবার গার্ডিয়ানের দেওয়া তথ্য মতে, এই বিশ্বকাপের স্টেডিয়াম তৈরি করতে গিয়ে সাড়ে ছয় হাজার অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। এত বিতর্কের মাঝে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে দেখে রোনালদোর সতীর্থ ওই বলেছেন, ‘অবশ্যই এই বিশ্বকাপটা অদ্ভুত। এমন সময়ে আমরা বিশ্বকাপ খেলতে চাইনি। আমার মনে হয় সবারই জন্যই এই সময়টা আদর্শ নয়। বাচ্চারা স্কুলে থাকবে, সাধারণ লোকেরা কাজে মগ্ন থাকবে। মোট কথা ফুটবল দেখার আদর্শ সময় এটা নয়।’

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code