কানাডার কাছে বিনিয়োগ চায় বাংলাদেশ

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

কানাডা অফিস: কানাডার কাছে বাংলাদেশ বিনিয়োগ চাচ্ছে বলে
জানালেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন,
অভিবাসনের ক্ষেত্রেও কানাডা উৎসাহিত করছে। সেখান
বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যাও বাড়ছে।

Manual6 Ad Code

গতকাল দুপুরে বাংলাদেশে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের
(আইএমএফ) আবাসিক প্রতিনিধি জায়েযন্দু দে এবং বাংলাদেশে
নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার লিলি নিকলসের সঙ্গে বৈঠক
শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী।

কানাডার হাইকমিশনারের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন,
‘আলাপ হলো অনেক সম্ভাবনা আছে। প্রধানমন্ত্রী বলেছেন,
ক্যানোলা অয়েল স্বাস্থ্যসম্মত। ওটার একটা সম্ভবনা দেখা
যাচ্ছে। আমরা দেখব কি করা যায়। এক্ষেত্রে চড়া ট্যারিফ রয়েছে।
তবে সম্ভাবনা তো আছেই।’
বিনিয়োগের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বিনিয়োগ তো আমরা চাই।
আগে যেগুলো ছিলো সেগুলো তো নেই। এখন আমরা নতুন করে

Manual3 Ad Code

বিনিয়োগ চাচ্ছি। যেখানে ভালো সুবিধা পাওয়া যাবে, সেখানে তো
নিশ্চয়ই আমাদের আগ্রহ থাকবে, সেগুলো দেখব আমরা।’

Manual1 Ad Code

কানাডায় বাংলাদেশি শিক্ষার্থী নেয়া বা স্কিল ডেভলপমেন্টের
বিষয়ে কোনো কথা হয়েছে কি-না — এমন প্রশ্নের জবাবে তিনি
বলেন, ‘অভিবাসন তো নিশ্চয়ই আছে। কানাডা তো এ বিষয়ে
উৎসাহও দেয় । সেখানে বাংলাদেশের স্টুডেন্ট কমিউনিটি বাড়ছে।
কানাডার প্রধানমন্ত্রী তো আমাদের প্রধানমন্ত্রীকে মা বলে
ডাকেন। তিনি তো ফ্রেঞ্চ কানাডিয়ান। ফরাসিদের তো ওই ঐতিহ্য
আছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code