কানাডায় মানসিক স্বাস্থ্য ও মাদকাসক্তি বিষয়ক নতুন মন্ত্রণালয়

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual7 Ad Code

দেশের জনগণের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখতে সরকার ব্যবস্থায় নতুন একটি স্বতন্ত্র মন্ত্রণালয় যুক্ত করলো কানাডা সরকার। মন্ত্রণালয়টি হলো, মানসিক স্বাস্থ্য ও মাদকাসক্তি বিষয়ক মন্ত্রণালয়। নতুন মন্ত্রিপরিষদে গঠন করে তাদের হাতেই নবগঠিত এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক ক্রাউন-ইন্ডিজিনাস সম্পর্ক বিষয়ক মন্ত্রী ক্যারোলিন বেনেটকে। এবং আগামী পাঁচ বছরে প্রদেশ ও অঞ্চলগুলোতে বিনামূল্যে মানসিক স্বাস্থ্য এবং মাদকান্ত্রদের সেবা প্রদানে নতুন ৪৫০ কোটি ডলার ফেডারেল তহবিল প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল লিবারেল প্ল্যাটফরম।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

দায়িত্ব পাওয়ার পর এক সংবাদ সম্মেলনে বেনেট বলেন, মানসিক স্বাস্থ্যও যে সমান্তরাল মহামারি হিসেবে দেখা দিয়েছে, আমরা অনেকেই সেটা জানি। সত্যিকার অর্থেই এ নিয়ে আমাদের কিছু করা দরকার। সেই সঙ্গে সরকারের সব বিভাগের পাশাপাশি প্রদেশ ও অঞ্চলগুলোতে যাতে একটি মানসিক স্বাস্থ্য কৌশল থাকে সেটাও নিশ্চিত করা প্রয়োজন।

মেন্টাল হেলথ অ্যাসোসিয়েশন অব কানাডার তথ্য অনুযায়ী, মহামারির সময়জুড়ে কানাডাজুড়ে বিষন্নতা ও উদ্বিগ্নতা বেড়ে গেছে। কোভিড-১৯ এর আগে থেকেই যারা মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন, আইসোলেশন তাদের পরিস্থিতি আরও খারাপের দিকে নিয়ে গেছে।

 

মেন্টাল হেলথ কমিশন অব কানাডার প্রেসিডেন্ট মিশেল রড্রিগ বলেন, কানাডায় মানসিক স্বাস্থ্য ও মাদক সংক্রান্ত স্বাস্থ্যের উন্নয়নের জন্য আমরা যে করছি এই নিয়োগ সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।

মহামারি ও এর প্রভাবে মানসিক স্বাস্থ্যের নিরিখে নতুন এ পদ সৃষ্টি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন এনডিপি নেতা জাগমিত সিং। তবে নতুন মন্ত্রণালয় যোগ করা এ সমস্যার সহজ সমাধান নয় উল্লেখ করে টুইট করেছেন কনজার্ভেটিভ এমপি টড ডোহার্টি। টুইটে তিনি বলেন, আমাদের দরকার জরুরি ও সুনির্দিষ্ট কার্যক্রম। নতুন মন্ত্রীকে জাতীয় আত্মহত্যা প্রতিরোধে হটলাইন এবং প্রাদেশিক মানসিক স্বাস্থ্য সেবা ও তৃণমূল পর্যায়ে মানসিক স্বাস্থ্য সংস্থাগুলোর জন্য স্থিতিশীল তহবিল চালুরও আহ্বান জানিয়েছেন তিনি।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code