পশুদের ওপর প্রসাধনী পরীক্ষা নিষিদ্ধ করলো কানাডা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

কানাডা অফিস: আনুষ্ঠানিকভাবে পশুদের ওপর প্রসাধনী সামগ্রীর পরীক্ষা নিষিদ্ধ করলো কানাডা। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কানাডার সরকার এমন ঘোষণা দিয়েছে।

Manual7 Ad Code

ঘোষণা অনুযায়ী, পশুদের ওপর প্রসাধনী পণ্যের পরীক্ষা চালানো এবং এমন পরীক্ষার ওপর নির্ভরশীল পণ্য বিক্রি, উভয়ই নিষিদ্ধ করা হয়েছে দেশটিতে। এই পদক্ষেপ নিতে কানাডার খাদ্য ও ওষুধ আইন সংশোধন করা হয়েছে। এমনিতেও কানাডায় পশুদের ওপর প্রসাধনী পরীক্ষাকে ‘বিরল ঘটনা’ বলে উল্লেখ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
কানাডার স্বাস্থ্যমন্ত্রী জিন-ইভেস ডুকলোস এক বিবৃতিতে বলেন, ‘এমন পদক্ষেপ নিতে পেরে আমরা গর্বিত। ক্রেতাদের নিষ্ঠুরতা-মুক্ত পণ্যের নিশ্চয়তা দিতে পারবো এখন থেকে। বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে এ বিষয়ে কাজ চালিয়ে যাবো আমরা।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code