রাশিয়ার জ্বালানি খাতের ৩৫ ব্যক্তি ও ৬ কোম্পানির বিরুদ্ধে কানাডার নিষেধাজ্ঞা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

কানাডা প্রতিনিধি: কানাডার নিষেধাজ্ঞায় তেল ও গ্যাস জায়ান্ট লুকোয়েল এবং গ্যাজপ্রম ও এর সহযোগী সংস্থাগুলোর সিনিয়র কর্মকর্তাদের পাশাপাশি রাশিয়ার জ্বালানি ও শিল্পমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক এবং সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর জুবকভকে রাখা হয়েছে।

Manual7 Ad Code

রাশিয়ার ন্যাশনাল হকি লীগের সাবেক খেলোয়াড় আলেকজান্ডার ফ্রোলভ এবং দাবা গ্রান্ডমাস্টার অ্যান্তন ডেমচেঙ্কোও এ তালিকায় রয়েছেন। এনিয়ে রাশিয়ার ইউক্রেনে সামরিক অভিযানে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ১ হাজার ৪০০ এর বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হলো।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক সংবাদ সম্মেলনে বলেন, ইউক্রেনকে সহায়তার জন্য পাঁচ বছর মেয়াদি বন্ড চালু করে তহবিল সংগ্রহের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, ‘ইউক্রেনীয় সার্বভৌমত্ব বন্ড হচ্ছে দেশটির জনগণ এবং সরকারকে সমর্থন করার ক্ষেত্রে কানাডীয়দের জন্য সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অবদান রাখার একটি উপায়।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code