কানাডা এবার অমিত এর দিকে অভিযোগ আনলেন

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

কানাডা অফিস:

অটোয়া ও নয়াদিল্লির মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক বিরোধের পরিধি যেন বেড়েই চলছে। এরই মধ্যে কানাডা অভিযোগ করলো, শিখ অ্যাক্টিভিস্টদের লক্ষ্য করে সহিংসতা ও ভীতি প্রদর্শনের প্রচারণার পেছনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত রয়েছে।

Manual5 Ad Code

কানাডার উপ-পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মরিসন বুধবার রাতে জাতীয় সুরক্ষা কমিটির সদস্যদের নিশ্চিত করেছেন, তাদের সরকার অমিত শাহকে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযানের স্থপতি হিসাবে বিবেচনা করে। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ সহযোগী হিসাবে বিবেচিত তিনি।

ভারত এ বিষয়ে এখন পর্যন্ত কানাডার অভিযোগের প্রতিক্রিয়া না জানালেও বুধবার (৩০ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, নয়াদিল্লির সরকারি কর্মকর্তারা এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

Manual1 Ad Code

ডেভিড মরিসন জাতীয় সুরক্ষা কমিটির সদস্যদের আরও বলেছেন, তিনি ওয়াশিংটন পোস্টকে অমিত শাহের নাম নিশ্চিত করার তথ্য জানিয়েছেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code