কানাডা বিষ্ণোই গ্যাং সদস্যদের প্রত্যর্পণ করেনি

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

কানাডা অফিস:

কানাডার সঙ্গে চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে ভারত এবার অভিযোগ তুলল, বিষ্ণোই গ্যাংয়ের সদস্যদের প্রত্যর্পণের জন্য নয়াদিল্লির পক্ষ থেকে অনুরোধ করা হলেও অটোয়া সাড়া দেয়নি।

আজ বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এমন অভিযোগ তুলে বলেছেন, এক দশকের বেশি সময় পার হলেও ২৬ জনকে এখনো প্রত্যর্পণ করেনি কানাডা।

Manual7 Ad Code

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে জয়সোয়াল বলেন, ‘যে ব্যক্তিদের ভারতে ফেরত পাঠানোর জন্য আমরা অনুরোধ করেছিলাম, সেই ব্যক্তিরা নাকি এখন কানাডায় অপরাধ করছে বলে এখন দাবি করছে দেশটির পুলিশ। আর এসব অপরাধের জন্য ভারতকে দোষারোপ করা হচ্ছে। অনুরোধের এক দশক বা তার বেশি সময় পরও ২৬ জনকে প্রত্যর্পণ করা হয়নি। আরও কিছু অনুরোধ এখনো অপেক্ষমাণ।’

Manual6 Ad Code

গত বছরের জুনে কানাডায় খুন হন খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জর। এ হত্যাকাণ্ডের জেরে গত বছরের সেপ্টেম্বর থেকে ভারতের সঙ্গে কানাডার কূটনৈতিক টানাপোড়েন চলছে। কানাডার দাবি, হত্যা ও সহিংসতাসহ কানাডায় বিভিন্ন সংঘবদ্ধ অপরাধে ভারত সরকারও জড়িত। যদিও ভারত এ অভিযোগ অস্বীকার করে আসছে। এ নিয়ে সম্প্রতি দুই দেশ পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার করেছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code