কাবুল বিমানবন্দর লক্ষ্য করে ৫টি রকেট নিক্ষেপ: আইএসের দায় স্বীকার

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ

কাবুল বিমানবন্দর লক্ষ্য করে আজ সোমবার সকালে পাঁচটি রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে রকেটগুলো কাবুল বিমানবন্দরে আঘাত হানতে পারেনি। অ্যান্টি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। খবর বিবিসির।

Manual3 Ad Code

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রকেট হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সেনা হতাহত হয়নি।

আফগানিস্তানের সংবাদমাধ্যমগুলো বলছে। রাজধানী কাবুলের বিভিন্ন জায়গা থেকে রকেটগুলো নিক্ষেপ করা হয়।

হোয়াইট হাউস জানিয়েছে, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে এ পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ৪০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে আফগানিস্তানের কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর লক্ষ্য করে রকেট ছোড়ার দায় স্বীকার করেছে আইএসআইএল। আজ সোমবার ইসলামিক স্টেট এ দায় স্বীকার করে বিবৃতি দেয়।

Manual6 Ad Code

টেলিগ্রাম চ্যানেলে তাদের পরিচালিত নাশের নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, ছয়টি রকেট ছোড়া হয়েছিল বিমানবন্দর লক্ষ্য করে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, আগামীকাল মঙ্গলবার আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা যুক্তরাষ্ট্রের। এর ঠিক আগের দিন এমন হামলা চেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ওয়াশিংটন থেকে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে এ হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে তারা জানিয়েছে, বিমানবন্দরে চলমান উদ্ধারকাজ এতে বাধাগ্রস্ত হয়নি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এই পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে।

এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া বেশ কিছু রকেট ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে।

Manual3 Ad Code

উল্লেখ্য, গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে হামলা চালায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এতে প্রাণ হারায় ১৭৫ জন। এরপর ফের গতকাল রোববার কাবুল বিমানবন্দরের কাছে একটি বাড়িতে রকেট হামলার ঘটনা ঘটে। এরপর আফগানিস্তানের রাজধানী কাবুলে ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। আত্মঘাতী হামলাকারীকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে যুক্তরাষ্ট্র জানালেও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, এতে বেশ কয়েকটি শিশুসহ বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে।

প্রসঙ্গত, আগামীকাল মঙ্গলবার আফগানিস্তান থেকে প্রত্যাবাসন কার্যক্রমের শেষ দিন। প্রত্যাবাসন চলাকালীন মঙ্গলবারের মধ্যে ফের হামলা প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code