কারও কাছে মাথা নত করি না, করবোও না: শেখ হাসিনা

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: নির্বাচনকে ঘিরে অনেক ষড়যন্ত্রচক্রান্ত আছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা আমাদের মুক্তিযুদ্ধে সমর্থন দেয়নি, পরাজিত শক্তি, তাদের চক্রান্ত থেমে যায়নি। আর যেহেতু তারা জানে কারও কাছে আমরা মাথা নত করি না, সেজন্য চক্রান্ত আরও বেশি। আমি জাতির পিতার কন্যা, কারও কাছে মাথা নত করি না, কারও কাছে মাথা নত করবো না।

Manual2 Ad Code

মঙ্গলবার ( জানুয়ারি) বিকালে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি কথা বলেন। আওয়ামী লীগের শাসনামলে দেশের উন্নয়নঅগ্রযাত্রার চিত্র তুলে ধরে দলের নির্বাচনি প্রতীক নৌকায় ভোট দিতে জনগণের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি। শেখ হাসিনা বলেন, একমাত্র নৌকা ক্ষমতায় থাকলেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। আর অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখলকারীরা দেশকে কিছুই দিতে পারেনি।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

আওয়ামী লীগ সভাপতি বলেন, নূহ নবী একদা নৌকায় করে মহাপ্লাবনের সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় মানব জাতিকে রক্ষা করেছিলেন। আপনারা এই নৌকা মার্কায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছেন। এই নৌকা মার্কা ক্ষমতায় আসলেই দেশের মানুষের উন্নতি হয়। অস্ত্র হাতে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখলকারীরা দেশের কোন উন্নতি করে না। তাদের সময় দেশের কোনও উন্নতি হয় নাই। উন্নতি হয়েছে একমাত্র আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code