কারামুক্ত বিএনপি নেতা আলতাফ

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

প্রায় চারমাস পর জামিনে কারামুক্ত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ৫০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে তিনি জামিনে মুক্ত হন।

Manual3 Ad Code

বিএনপি চেয়ারপারসন মিডিয়া উইং কর্মকর্তা শামসুউদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য আলতাফ হোসেনকে বিএসএমএমইউতে চিকিৎসার ব্যবস্থা করে কারাকর্তৃপক্ষ।

এর আগে, গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার ঘটনায় রমনা থানার এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আলতাফ হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম)। পরে ৫ নভেম্বর গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code