কার্ডিফে হৃদয়ে শ্রীমঙ্গলের মতবিনিময় অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual1 Ad Code

নিজেদের মধ্যে ঐক্য-ভ্রাতৃত্ব পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা গড়ে এলাকার উন্নয়নে নানাভাবে কাজ করার লক্ষ্যে যুক্তরাজ্যে বসবাসরত শ্রীমঙ্গলবাসীদের সুসংগঠিত করে বৃহদাকারে একটি মিলন মেলা আয়োজনের প্রত্যয়ে হৃদয়ে শ্রীমঙ্গলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ নভেম্বর ওয়েলসের রাজধানী কার্ডিফে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চ্যানেল আই ও বাংলা কাগজের কভেন্ট্রি প্রতিনিধি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও এটিএন বাংলা ইউকের কভেন্ট্রি প্রতিনিধি রায়হান তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অংশ নেওয়া প্রবাসী শ্রীমঙ্গলবাসীদের মধ্যে বক্তব্য রাখেন মহসিন আহমেদ,জালাল আহমেদ জিপু,হারুনুর রশীদ,আব্দুল্লাহ আল মামুন টিটু,আব্দুল মালিক,জাহির উদ্দিন বাবলু,রাসেল মিয়া,মোহাম্মদ জাহিদ,আব্দুল নুর,বেলাল মিয়া,জসিম উদ্দিন দুধু ও আব্দুর রাকিব রাজু প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code