কালিয়াকৈরে কর্মরত সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থীর মতবিনিময়

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

কালিয়াকৈর (গাজীপুর) :
গাজীপুরের কালিয়াকৈরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন মেয়র প্রার্থী ও কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়।
বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর প্রেসক্লাব ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- মেয়র প্রার্থী ও কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, উপজেলা শ্রমিকলীগের সভাপতি খন্দকার মফিজুর রহমান লিটন, পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম,কালিয়াকৈর প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আব্দুল আলীম, সাবেক সাধারন সম্পাদক এম তুষারী, সাধারন সম্পাদক মাহবুব হাসান মেহেদী, যুগ্ম-সাধারন সম্পাদক এইচ এম শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর প্রমুখ। এসময় বক্তারা কালিয়াকৈর পৌরসভাকে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত করাসহ আধুনিক পৌরসভা গড়া নিয়ে বিভিন্ন আলোচনা করেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code