কালীগঞ্জে গ্রামীন সড়ক সংস্কারের উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

‘‘মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার’’ ম্লোগানে গাজীপুরের কালীগঞ্জে গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকালে উপজেলার জাঙ্গালীয়া-জামালপুর সড়কের সংস্কারের মধ্যে দিয়ে রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোাজ্জেম হোসেন পলাশ।

Manual8 Ad Code

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলা সাদিক, উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার, জামালপুর ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ফারুক মাস্টার প্রমুখ।

Manual1 Ad Code

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিডি) কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী কার্যালয়ের তত্ত্ববধানে পুরো অক্টোবর মাস জুড়ে গ্রামীন সড়ক সংস্কারের কাজ চলবে বলে জানান, উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার।

Manual4 Ad Code

তিনি আরো জানান, উপজেলার ৭টি ইউনিয়নে মাসব্যাপী গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ কাজ চলবে। তবে সেক্ষেত্রে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের চাহিদার ভিত্তিতে কালীগঞ্জ পৌরসভা ব্যতিত উপজেলার যে কোন এলাকায় এই গ্রামীণ সড়ক সংস্কারের কাজ হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code