কালীগঞ্জ মুফতি আলাউদ্দিন জিহাদীকে হুমকির প্রতিবাদে মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

 

কালীগঞ্জ (গাজীপুর) :

প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকির প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার নতুন ব্যাংকের মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আবদুছ ছাত্তার মোজাদ্দেদীর সভাপতিত্ত্বে ও গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল-আবিদীর পরিচালনায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বিশ্ব জাকের মঞ্জিল (আটরশি) দরবার শরীফ, বাংলাদেশ হিজবুর রাসুল (সাঃ), আঞ্জুমানে রহমানীয়া মঈনীয়া মাইজভান্ডারীয়া, সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ ও ইসলামী ছাত্রসেনা কালীগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় উপজেলার বিভিন্ন দরবার শরীফের তরিকত পন্থী শত শত সুন্নী জনতা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

সমাবেশে, বাংলাদেশ বিভিন্ন সময় সুন্নী মুসলমানদের উপর হামলা চালিয়ে দেশেকে অস্থিতিশীল করে তুলেছে। এরা সুন্নীয়াতের শক্রু। তাই অনতি বিলম্বে তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তিসহ দেশের হক্কানী ওলামায়ে কেরামদের সুরক্ষার দাবী জানান বক্তারা।

Manual5 Ad Code

উল্লেখ্য, গত ৫ আগস্ট প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code