কাল থেকে শুরু টাইগারদের কোয়ারেন্টাইন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে কাল থেকে শুরু টাইগারদের কোয়েরান্টাইন।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সিরিজটি শুরু ১ সেপ্টেম্বর থেকে। এই সিরিজকে সামনে রেখে কাল থেকে শুরু হচ্ছে ক্রিকেটারদের কোয়েরান্টাইন পর্ব। ইতোমধ্যে গতকাল থেকেই হোম কোয়ারেন্টাইনে প্রবেশ করেছে নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডের ক্রিকেটাররা।

মঙ্গলবার সকালে হোটেলে উঠবে বাংলাদেশ দল। পরিবারের সাথে সময় কাটানোর জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করা অলরাউন্ডার সাকিব আল হাসানও দেশে ফিরবেন এদিন সকালেই। এরপর দলের সঙ্গে যোগ দিবেন হোটেলে।

একই দিন দুপুরে হোটেলে উঠবে সফরকারী নিউজিল্যান্ড দলও। এরপর তিন দিন কোয়ারেন্টাইনে থাকার পর ২৭ তারিখ থেকে অনুশীলন করার সুযোগ পাবে দুই দল।

Manual5 Ad Code

১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পরের ম্যাচগুলো হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচ আয়োজিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, বিকেলে ৪টায়।

Manual5 Ad Code

নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত স্কোয়াড: 

Manual1 Ad Code

মোহাম্মদ নাঈম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসাইন, শেখ মাহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসাইন সৈকত, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শামীম হোসাইন পাটোয়ারী, রুবেল হোসাইন, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code