জিম্বাবুয়ে শিবিরে জায়েদের প্রথম আঘাত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

সিরিজের একমাত্র টেস্টের জিম্বাবুয়ের বিরুদ্ধে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে জিম্বাবুয়ের শিবিরে প্রথম আঘাত হেনেছে আবু জায়েদ । দলীয় ৭ রানে জিম্বাবুয়ের ওপেনার কেভিন কাসুজা আবু জায়েদের বলে নাইম হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।

Manual1 Ad Code

বাংলাদেশ সর্বশেষ ছয়টি টেস্ট ম্যাচেই হারের লজ্জা পেয়েছে। এরমধ্যে পাঁচটি ছিলো ইনিংস ব্যবধানে হার। কোন রকম প্রতিন্দ্বন্দিতা ছাড়াই ভারত ও পাকিস্তানের বিপক্ষে শেষ তিন টেস্টেই ইনিংস ব্যবধানে হারে টাইগাররা। আফগানিস্তানের মতো নবীন দলের বিপক্ষেও টেস্টে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ।

Manual3 Ad Code

দলের এমন পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের জয়ের বিকল্প দেখছেন না মুমিনুল হক। কথা দিলেন দলের হয়ে কেউ কেউ না বড় ইনিংস খেলবে। তবে জিম্বাবুয়েকে যতোটা সহজ মনে হচ্ছে ততোটা নাও হতে পারে। কারণ সদ্যই দেশের মাটিতে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজে দারুণ প্রতিন্দ্বন্দ্বিতা করেছে জিম্বাবুয়ে। ১-০ ব্যবধানে সিরিজ হারলেও, জিম্বাবুয়ের লড়াকু মনোভাব ছিলো চোখে পড়ার মতো।

 

Manual4 Ad Code

দু’দল এখন অবধি ১৬ টেস্টে মুখোমুখি হয়েছে। এর মধ্যে সাতবার জয় পায় জিম্বাবুয়ে। ছয়বার জিতেছে বাংলাদেশ। বাকি তিন ম্যাচ ড্র’তে শেষ হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code