নিউজ ডেস্কঃ ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে মাতা বৈষ্ণোদেবী মন্দির এলাকায় পদদলিত হয়ে ১২ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। পুরনো বছরকে বিদায় এ্ং নতুন বছরকে স্বাগত জানাতে ভক্তরা পূজা দিতে মন্দির চত্বরে ভিড় করলে হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

ত্রিকূট পাহাড়ের ওপর অবস্থিত ওই বৈষ্ণোদেবীর মন্দিরে শুক্রবার রাতে পূজা দিতে ভিড় জমান তীর্থযাত্রীরা। মন্দিরের কর্মকর্তারা দাবি করেন, ‘অনুমতিপত্র ছাড়াই বিপুলসংখ্যক পুণ্যার্থী বৈষ্ণোদেবী ভবনে প্রবেশ করেছিলেন।’ খবর এনডিটিভির।

স্থানীয় পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (এডিজিপি) মুকেশ সিং বলেন, মন্দিরে পদদলিত হওয়ার ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৪ জন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

Manual7 Ad Code

দেশটির জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহত ব্যক্তির প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি করে এবং আহত ব্যক্তিদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় থেকে ঘোষণা দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

জম্মু-কাশ্মীরের রাজ্যপাল মনোজ সিনহার এক টুইটে বলেন, ‘শ্রীমাতা বৈষ্ণোদেবী মন্দিরে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর বেদনা বোধ করছি। নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি আমার সমবেদনা আর আহত ব্যক্তিদের জন্য প্রার্থনা থাকল।।

Manual6 Ad Code

একই সঙ্গে এ ঘটনায় নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ রুপি ও আহত ব্যক্তিদের ২ লাখ রুপি করে দেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। মনোজ সিনহা বলেন, মন্দির কর্তৃপক্ষ আহত ব্যক্তিদের চিকিৎসার খরচ দেবে  এ ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়েছে তার।

Manual5 Ad Code