কাশ্মীর হত্যাকাণ্ডে পাকিস্তান জড়িত বিশ্বের কাছে ভারতকে প্রমাণ দিতে পাক-চ্যালেঞ্জ

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual1 Ad Code

পহেলগাম খুনিরা স্বাধীনতা সংগ্রামী পাক উপপ্রধানমন্ত্রী ইশাকের দাবি। পাক উপপ্রধানমন্ত্রী ইশাক দার কাশ্মীর হত্যাকাণ্ডের দায় না নিয়ে চ্যালেঞ্জ দিয়ে বলেন, ‘‘ভারতের হাতে যদি আমাদের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে, তবে বিশ্বের কাছে সেটা তারা তুলে ধরুক।’’

Manual6 Ad Code

পাক উপপ্রধানমন্ত্রী ইশাক বৃহস্পতিবার রাতে বলেন, ‘‘২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাম জেলায় যারা হামলা চালিয়েছে তারা হয়তো স্বাধীনতা সংগ্রামী।’’ মঙ্গলবারের সন্ত্রাসবাদী হামলার জেরে ইসলামাবাদের বিরুদ্ধে সিন্ধু জল চুক্তি স্থগিত-সহ পাঁচ দফা পদক্ষেপ করেছে নয়াদিল্লি। তার জবাবে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারও আকাশসীমায় নিষেধাজ্ঞা, ব্যবসায়িক লেনদেন বন্ধের মতো একগুচ্ছ ‘জবাবি ব্যবস্থা’র কথা ঘোষণা করেছে। কূটনৈতিক টানাপড়নের আঁচে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে নিয়ন্ত্রণরেখা (এলওসি) এবং ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তে।

পাক উপপ্রধানমন্ত্রী বৃহস্পতিবার রাতে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানে সরাসরি পহেলগাম হত্যাকাণ্ড নিয়ে সমস্ত দায় ঝেড়ে ফেলে তিনি বলেন, ‘‘ভারতের হাতে যদি আমাদের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে, তবে বিশ্বের কাছে সেটা তারা তুলে ধরুক।’’ প্রসঙ্গত, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ বুধবারই পহেলগাঁও সন্ত্রাসকে ‘ভারতের বিরুদ্ধে বৃহত্তর বিদ্রোহের অংশ’ হিসাবে চিহ্নিত করেছেন! সেই সঙ্গে তিনি বলেছেন, ‘‘পহেলগামেয়ের হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগসূত্রই নেই।’’ যদিও মঙ্গলবার রাতেই সন্ত্রাসবাদী গোষ্ঠী লশকর-এ-ত্যায়বার ‘ছায়া সংগঠন’ ‘দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) পর্যটক হত্যার দায় স্বীকার করেছিল।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • কাশ্মীর পাকিস্তান
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code