কিশোরগঞ্জের কটিয়াদীতে শুরু হয়েছে ৪০০ বছরের ঐতিহ্যবাহী কুড়িখাই মেলা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে আজ (সোমবার) থেক শুরু হয়েছে ৪০০ বছরের ঐতিহ্যবাহী কুড়িখাই মেলা। হযরত শাহ শামসুদ্দিন বুখারি (রহ:) মাজার শরীফ ও ওরসকে কেন্দ্র করে এই মেলার আয়োজন করা হয়ে থাকে প্রতিবছর। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সোমবার থেকে শুরু হয়ে প্রায় ১ সপ্তাহব্যাপী চলে এই মেলা। মেলার অন্যতম আকর্ষণ মাছের বাজার। এছাড়াও সাতদিন ব্যাপী কেনাবেচা হয় কাঠের আসবাবপত্রসহ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী।

হযরত শাহ শামসুদ্দিন বুখারি (রহ:) তিনজন সফর সঙ্গী নিয়ে ইয়মেমেন থেকে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের কুড়িখাই নামক এলাকায় ইসলামধর্ম প্রচার করতে আসেন বহু আগে। তিনিই এ অঞ্চলে ইসলাম ধর্মের প্রথম প্রচারক। তার মৃত্যুর পর ভক্তরা মাজারকে কেন্দ্র করে ওরস ও কুড়িখাই মেলার প্রবর্তন করেন বলে জনশ্রুতি রয়েছে।
শ্বশুরবাড়ির লোকজনদের খুশি করতে মেয়ের জামাইরা বড় মাছ কিনে নিয়ে যান শ্বশুরবাড়িতে। কুড়িখাই গ্রামের প্রায় এক থেকে দেড় কিলোমিটার এলাকাজুড়ে মেলা উপলক্ষে বিভিন্ন দোকানপাট বসে। কাঠের আসবাবপত্র, শিশুদের খেলনা, দৈনন্দিন পণ্যসামগ্রী, মেয়েদের প্রসাধনী সহ বাহারি রংয়ের জিনিসপত্র। এতে রয়েছে নানান স্বাদের খাবারের দোকান ও রেস্তোরা। মুড়ি, মিষ্টি, খৈ, জিলাপি, মোয়া হচ্ছে অন্যতম আকর্ষণ এ মেলার।

Manual1 Ad Code

মেলাতে শিশুদের জন্যও রয়েছে পুতুলনাচ, সার্কাস, মোটরসাইকেল রেস নাগরদোলা সহ আরো বিভিন্ন আয়োজন। সকাল থেকে গভীর রাত্র পর্যন্ত চলে এ মেলা।

Manual3 Ad Code

কুড়িখাই মেলা কমিটির সভাপতি উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ আকতারুন নেছা জানান, ‘প্রায় চারশ বছর ধরে কুড়িখাই মেলাটি হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে এ মেলা এখন সর্বজনীন উৎসব ও ঐতিহ্যে রূপ নিয়েছে

কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, ‘মেলার সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code