কীটনাশক প্রয়োগ করে বীজতলা নষ্ট করেছে দুবৃত্তরা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

তাজুল ইসলাম, বিরল (দিনাজপুর) :
দিনাজপুরের বিরলে পুর্বশত্রুতার জের ধরে আগাছা কীটনাশক (হেমার) বীজতলায় প্রয়োগ করে প্রায় ৫ মন ধানের বীজতলা জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজতলা নষ্ট করে দেওয়ার ফলে ইরিবোরো ধান রোপন নিয়ে পড়েছে মহা বিপাকে। ঘটনাটি ঘটেছে বিরল পৌরসভাধীন হুসনা গ্রামের রুমানা অটো রাইচ মিল সংলগ্ন এলাকায়। কীটনাশক প্রয়োগ করে বীজতলা নষ্ট করায় এলাকার অনেকেই মন্তব্য করে বলছেন, এ কেমন শত্রুতা !
ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগে জানা গেছে, বিরল পৌরসভাধীন হুসনা গ্রামের মৃত দাইমুদ্দীনের ছেলে সুমন চৌধুরী ও স্বপন চৌধুরীদের রুমানা অটো রাইচ মিল সংলগ্ন এলাকায় একটি বড় পুকুরে মাছ চাষ করে। বীজতলার পাশের ওই পুকুরের পানি গোপনে সেচে পাশের জমিতে পানি ফেলছিল। গত বৃহস্পতিবার কৃষক হাবিবুর রহমান বীজতলা দেখতে গিয়ে দেখতে পায় ইরিবোরো চাষের জমিতে পানী ফেলতে বাধা প্রদান করায় তাদের মধ্যে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। গত সোমবার বীজতলা দেখতে গিয়ে দেখে বীজতলার অধিকাংশ বীজ পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক মোমিনুল ইসলামের ৪০ কেজি ধানের বীজতলা, হাবিবুর রহমানের ৪০ কেজি, আফসার আলীর ৪২ কেজি, খয়বর আলীর ২০ কেজি ও হাছেন আলীর ২০ কেজি ধানের বীজতলা নষ্ট হয়ে গেছে। এরমধ্যে কৃষক আফসার আলীর আংশিক বীজতলা নষ্ট হলেও অন্যান্য কৃষকদের পর্যায়ক্রমে প্রায় সম্পুর্ন বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে।
বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় চরম হতাশে পড়েছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা। ক্ষতিগ্রস্ত কৃষকরা সংশ্লিষ্ট প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।
এ রির্পোট লেখা পর্যন্ত বিরল থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code