কী হবে রানির ছবি থাকা অস্ট্রেলীয় মুদ্রা ও নোটের?

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: অস্ট্রেলিয়ার মুদ্রা ও ৫ ডলারের নোটে ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি আর দেখা যাবে না। ১৯৬৬ সাল থেকে ১৫০০ কোটি ডলার অস্ট্রেলীয় মুদ্রা ছাপা হয়েছে। এসব মুদ্রার অধিকাংশতে এলিজাবেথের ছবি রয়েছে। তার মৃত্যুর পর অস্ট্রেলীয়রা এখন তাদের ব্যবহৃত মুদ্রায় নতুন মুখের ছবি দেখতে পাবেন।
হ্যাঁ। সহসাই সবকিছু বদলে যাবে না। বাজারে থাকা রানি এলিজাবেথের মুখের ছবিওয়াল মুদ্রাগুলো আগের মতোই ব্যবহার করা যাবে। রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়ার বলেছেন, ১৯১৩ সাল থেকে ছাপা হওয়া সব ব্যাংক নোট আইনগতভাবে বৈধ। অস্ট্রেলিয়ান ক্যাথলিক ইউনিভার্সিটির গবেষক ড. মিশেল থিওফিলোস বলেছেন, ধীরে ধীরে পুরনো মুদ্রাগুলো সরিয়ে নেওয়া হবে এবং নতুন মুদ্রা ছাপা হবে। অতীতেও এমন হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code