কুইন্সে প্রথম বাংলাদেশি-আমেরিকান সুপ্রিম কোর্ট বিচারপতি হতে যাচ্ছেন সোমা সাঈদ

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাঈদকে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারক পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য আনুষ্ঠানিকভাবে মনোনীত করেছে কুইন্স কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টি। ঘোষিত এ মনোনয়নের মাধ্যমে তিনি আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে অন্যতম প্রধান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচিত হলে তিনি হবেন কুইন্সের প্রথম মুসলিম ও প্রথম বাংলাদেশি-আমেরিকান সুপ্রিম কোর্ট বিচারপতি। জানা গেছে, ২০২১ সালে সোমা সাঈদ নিউইয়র্ক সিটি সিভিল কোর্টের বিচারক নির্বাচিত হয়ে যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি-আমেরিকান বিচারক হিসেবে ইতিহাস গড়েন। ২০২২ সালের ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করে তিনি বর্তমানে ২০৩২ সাল পর্যন্ত মেয়াদে দায়িত্ব পালন করছেন। বিচারক হওয়ার আগে তিনি নিজস্ব আইন সংস্থা পরিচালনা করেছেন এবং রিয়েল এস্টেট, ইমিগ্রেশন ও পারিবারিক আইনসহ নানা ক্ষেত্রে মামলা পরিচালনা করেছেন। এছাড়া তিনি কুইন্স কাউন্টি উইমেন’স বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সোমা সাঈদের মনোনয়নকে কেন্দ্র করে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গত ১৮ আগস্ট (সোমবার) এক অনুষ্ঠানে সোমা সাঈদ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

এ সময় তার ডানে ছিলেন স্টেট সিনেটর জন ল্যু, কুইন্স সুপ্রিম কোর্টের বর্তমান ও ডেমোক্রেটিক পার্টির মনোনীত বিচারপতি গেরী মিরেট। আর বামে ছিলেন মূল ধারার রাজনীতিক মিজান চৌধুরী, সোহেল আহমেদ ও ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ ও আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের ডিরেক্টর এটর্নি মঈন চৌধুরী। সোমা সাঈদের স্বামী মিজানুর রহমান চৌধুরীর পৈতৃক বাড়ি মৌলভীবাজার জেলার আকাইখুরা ইউনিয়নে। তার ভাই বোরহান চৌধুরী বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। প্রসঙ্গত, নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্ট হলো রাজ্যের সর্বোচ্চ ট্রায়াল কোর্ট। যা দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচারকার্য পরিচালনা করে। নির্বাচিত হলে সোমা সৈয়দ লক্ষাধিক মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code