কুকুর হত্যায় থানায় জিডি, হবে ময়নাতদন্ত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্ক: রাজধানীর আফতাবনগরে একটি কুকুর হত্যার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের বাড্ডা থানায় সাধারণ ডায়েরি করেছেন (জিডি) রোমানা আফরোজ নামের এক নারী। ওই নারীর দাবি, মারা যাওয়া কুকি নামের কুকুরের দেখাশোনা করতেন তিনি। এলাকার নিরাপত্তা কর্মীরা কুকুরটিকে হত্যা করেছে বলে তাঁর সন্দেহ।

অভিযোগ নেওয়ার পর পুলিশ ময়নাতদন্তের জন্য কুকুরটির মরদেহ ফুলবাড়িয়ায় কেন্দ্রীয় পশু হাসপাতালে পাঠিয়েছেন। আজ বৃহস্পতিবার বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন গাজী জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ বিষয়টি তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর বাকিটা জানা যাবে।

Manual6 Ad Code

জিডিতে রোমানা অভিযোগ করেন, এলাকার নিরাপত্তারক্ষীদের সঙ্গে বাকবিতণ্ডার কয়েক ঘণ্টা পর কুকুরটিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। রোমানা এলাকার ১০টি কুকুরের দেখাশোনা করেন, নিয়মিত তাঁদের চিকিৎসার ব্যবস্থা করেন ও খাওয়ান। কিন্তু এলাকার কিছু নিরাপত্তারক্ষী কোনো কারণ ছাড়া প্রায়ই কুকুরগুলোকে লাঠি দিয়ে মারেন। তিনি এর প্রতিবাদ করলে নিরাপত্তারক্ষীরা কুকুরের ক্ষতি করা হবে বলে তাঁকে হুমকি দেন। বুধবার সকাল ৭টার দিকে রোমানা কুকুরগুলোকে খাওয়াতে গেলে তাঁদের মধ্যে একটিকে খুঁজে পাননি।

Manual7 Ad Code

ওই নারী বলেন, ‘আমি তখন নিরাপত্তারক্ষীদের কুকুরটির বিষয়ে জিজ্ঞাসা করি। প্রথমে তাঁরা কিছু জানেনা বলে জানায়। পরে বলে কুকুরটি ট্রাকচাপায় মারা গেছে। খোঁজাখুঁজির পর আমরা এলাকার এম ব্লকের পেছনে কুকুরটির মরদেহ দেখতে পাই। কুকুরটির শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন ছিল না। গলায় বেল্টও ছিল না।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code