কুতুবদিয়ার বড়ঘোপ হবে পঞ্চম পৌরসভা -সচিব হেলালুদ্দীন আহমদ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code
কক্সবাজার সংবাদদাতাঃ  কক্সবাজার জেলার কুতুবদিয়া সদর বড়ঘোপ ইউনিয়ন হবে পঞ্চম পৌরসভা স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ হেলালুদ্দীন আহমদ।
৬ই ফেব্রুয়ারি বড়ঘোপ ইউনিয়ন পরিষদে আয়োজিত নাগরিক সমাবেশ ও সভায় এ কথা তিনি জানান। এর আগে কুতুবদিয়া উপজেলা নতুন জনস্বাস্থ্য প্রকৌশলী ভবন উদ্বোধন এবং প্রতিবন্ধিদের কম্বল বিতরণ সহ উপজেলা সম্মেলন কক্ষে বিভিন্ন কর্মকর্তাদের সাথে কুতুবদিয়ার উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় অংশ নেন।
পরিষদে আয়োজিত নাগরিক সমাবেশে বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দীন ছোটন এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ হেলালুদ্দীন আহমদ।
বড়ঘোপ ইউনিয়ন পরিষদকে পৌরসভা করার দাবীতে আরো বক্তব্য রাখেন কুতুবদিয়া-মহেশখালী সংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক,কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান,কুতুবদিয়া উপজেলার চেয়ারম্যান এড.ফরিদুল ইসলাম চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা প্রমুখ।
এছাড়া কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার এ এম জহিরুল হায়াত,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শ্রাবন্তী রায়, থানার ওসি জালাল উদ্দীন, মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, টেকনাফ পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম,সহকারি কমিশনার হেলাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মতবার,বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা,সাংবাদিক,শিক্ষক,জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code